শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত, আহত অনেক

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থামছে না লাশের মিছিল

আবদুল্লাহ আল মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থামছে না লাশের মিছিল বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাশুল প্যাসেঞ্জারকে দিতে হচ্ছে প্রতিনিয়ত ।

চন্দনাইশের দোহাজারী পৌরসভার পাটানি ফুল বটতলে এলাকায় ইউ টার্নিং নে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে নিজ বাসভবনে চন্দনাইশের যাওয়া পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে

এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত