শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

এম এ সাত্তার আজাদ উপজেলা প্রতিনিধি

উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে বিশেষ অভিযানে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে সেনা ও এপিএন সদস্যরা।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের যৌথবাহিনী একটি সিএনজি তল্লাশি চালায়। তবে সিএনজিটি নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত সেনাসদস্যরা সিএনজি চালক ও তার সহযোগীকে আটক করেন।

১। হেলাল উদ্দিন, পিতা: জালাল উদ্দিন, মাতা: রাবেয়া বেগম, গ্রাম: হিজলিয়া, রাজাপালং ইউনিয়ন ০৪নং ওয়ার্ড, উখিয়া, কক্সবাজার।২। জলু মিয়া, পিতা: মৃত নুর আহমেদ, গ্রাম: রাজাপালং ইউনিয়ন ০২নং ওয়ার্ড, উখিয়া, কক্সবাজার।

তল্লাশির এক পর্যায়ে সিএনজির পিছনের সিটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯,৯৩৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ইয়াবা জব্দসামগ্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত