বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আওতাধীন পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালুখালীতে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী অভিযান উপলক্ষে গণসংযোগ করেন উখিয়া-টেকনাফ ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী।
দাঁড়ি–পাল্লার মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব হবে। দুর্নীতি ও অবিচারের শৃঙ্খল থেকে মুক্তি এনে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এই প্রতীকের মূল লক্ষ্য। অতীতে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা জনগণকে প্রতারিত করেছে। ফলে মানুষের মনে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে।
কিন্তু দাঁড়ি–পাল্লার আদর্শ আলাদা। এর মূল দর্শন হলো ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যা দেশের মানুষের প্রকৃত মুক্তি ও টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এ প্রতীকের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুস্থ, সুন্দর ও ন্যায়সম্মত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।তাই আসন্ন নির্বাচনে জনগণের উচিত দাঁড়ি–পাল্লা প্রতীককে বিজয়ী করা। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ি–পাল্লায় ভোট প্রদান করে, তবে দেশে ইনসাফ ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা সবার জন্য কল্যাণকর ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ হবে।
আজকের আয়োজনে বালুখালীর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় মুরব্বি, তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা মাওলানা নুর আহাম্মদ আনোয়ারীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।অংশগ্রহণকারীরা বলেন, আনোয়ারীর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। এজন্য তারা নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শত শত নেতা-কর্মীকে নিয়ে নুর আহাম্মদ আনোয়ারী ১ নং ওয়ার্ডের কাস্টমস, ঘোনারপাড়া, জুমের ছড়া,হিন্দু পাড়া, পূর্বপাড়া,পশ্চিম পাড়া সহ সকলে পায়ে হেঁটে ঘন সংযোগ পরিচালনা করেন।
উক্ত গণসংযোগে বিশেষ অথিতি উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের৷ নায়েব আমীর মাওলানা নুরুল হক, কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবু্দুর রহমান, বিএম সেক্রটারি আব্দুস সাত্তার, অফিস সম্পাদক মোহাম্মদ শাহাজান, সাংঙ্গঠনিক জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা মৌলানা গফুর উল্লাহ সহ নেতৃবৃন্ধরা।
