নিঃস্বার্থ নবজীবন সংগঠনের উদ্যোগে ১ যুগ পূর্তি উদযাপন ও স্মরণিকা প্রকাশনা উৎসব চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্যের সভাপতিত্বে প্রকৌশলী বিশাল আচার্য্য, আকাশ দাশ ও তৃপ্তি সূর এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অরুপ রতন চক্রবর্তী ।
তিনি বলেন সমাজে অবহেলিত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সবাইকে এক যোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জ্যোতিষভাস্কর এস কে আচার্য্য, মহান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শম্ভু দাশ, এড. শুভাশিষ শর্মা, শ্যামল বৈদ্য, শিক্ষক মিলন আচার্য্য, এড. যিশু কৃষ্ণ রক্ষিত,পলাশ কান্তি নাথ রনি, , পণ্ডিত জে কে শর্ম্মা এবং স্বাগত বক্তব্য রাখেন ডা. পিয়াল আচার্য্য, অন্তর আচার্য্য, রুবেল দেব, জ্যোতিষ সম্রাট ড.সি আর আচার্য্য, নিউটন ঘোষ, ইমন চৌধুরী, কান্তু শর্ম্মা ও কাকন কুরী, মানবাধিকার নেতা বিপ্লব পার্থ, রাজীব ধর তমাল, কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, অরুপ দাশ রুবেল, উজ্জ্বল মল্লিক, প্রকৌ. রুবেল দাশ আকাশ দাশ, তৃপ্তি সূর সহ প্রমুখ।
সংগঠনের কাজের বিশেষ অবদানস্বরুপ ইন্দ্রা আচার্য্য, নিউটন ঘোষ, কান্তু শর্মা,সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন, কুঁড়েঘর সনাতনী পরিবার, মুচকি হাসি পরিবার, আমরা সবাই সনাতনী, অসিতাঙ্গ ছাত্র সংগঠন কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান একটি অসহায় পরিবারকে সেলাই মেশিন এবং একজন কে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় দিন শেষে ওয়েবসাইট এবং প্রথম স্মরণিকা উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ যুগপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়।
