শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মিরসরাইয়ে ডাকঘর দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

মিরসরাই উপজেলা প্রতিনিধি :

মিরসরাইয়ের ডাকঘর দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং) সকাল ৯টায় মাদ্রাসার হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সহকারী মৌলভী নুরুল ইসলাম ও জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম নিজামী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ সূফী মাওলানা নূর আহমদ (রহঃ) ইসলামী কমপ্লেক্স সাধারণ সম্পাদক এস এম হারুন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু জাফর ও সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া। সহ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সুমন। মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পঠিত