অর্ন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা জনাব ফারুক ই আজম বীর প্রতীক বলেন আবহমান কাল থেকে আমরা অসম্প্রদায়িক চেতনা লালন করছি। এ দেশকে আমরা সকল সম্প্রদায়ের জন্য নিরাপদ বাসভূমি হিসেবে গড়তে চাই।
শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সরকারের সর্বস্তরের প্রশাসন বিভিন্ন সংস্থা সহ জনগণ যথেষ্ট আন্তরিক। এ লক্ষ্যে সবাই যার যার অবস্থান থেকে সক্রিয় যথাযথ ভূমিকা পালন করছে। অদ্য শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত শারদ উপহার (বস্ত্র বিতরণ) প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি দীপক কুমার পালিত, প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী। বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, নিবাস দাশ সাগর, সুনীল কান্তি ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অলক মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^জিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, অর্থ সম্পাদক দীপক তালুকদার, অমিতাভ চৌধুরী টিটু, লায়ন রুবেল দাশ, সাগর মিত্র, ডা. রিটন দাশ, অশোক নাথ, রূপক শীল, বিশুরাম বসু সাটু, লায়ন দেবাশীষ দাশ নয়ন বিপ্লব দাশ বাবু, সনজীব নাথ, উজ্জ্বল শুক্লদাশ, বাবলী ঘোষ, লায়ন সম্পদ দে, মধুসুধন চক্রবর্তী, সুজন কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
