রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বদরখালীতে আপন ভাইয়ের ছেলের হাতে চাচা খুন, চকরিয়া ব্রিজের পাশে গিয়াস উদ্দিন নামে একজন খুন।

এক দিনে দুই জন খুন চকরিয়াতে

বেলাল উদ্দিন ,চকরিয়া

বদরখালীতে হারুন নামের এক সিএনজি চালক আপন ভাইপোতের ছুরিকাঘাতে খুন হয়েছে। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুল তলা গ্রামের ছাবেরের পুত্র। ঘটনাটি ঘটেছে সকাল ১১ টায়।
জানা যায়, হারুন ড্রাইভার এর সাথে তার বড় ভাই শেখ আহমদের মধ্যে ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় দু’ভাইযের মধ্যে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় শেখ আহমদের পুত্র সন্ত্রাসী খোকা তার চাচা হারুন কে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে হারুন ড্রাইভারের মৃত্যু ঘটে। কাকারা ইউপির ১নং ওয়ার্ড শাকের মোহাম্মদ চর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ গিয়াসউদ্দিনকে হত্যা করেছে দূর্বৃত্তরা।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷।

  • সর্বশেষ
  • পঠিত