চট্টগ্রামের দক্ষিণ রাউজানে মহাসপ্তমী পূজায় দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হয়েছে মহাসমারোহে। নানা আয়োজন, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপচে পড়া ভিড়ে পূজা মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে।
মহাসপ্তমীর এই দিনে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা, ঢাক-ঢোলের বর্ণাঢ্য আরতি, ধর্মীয় নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধূর্তি নাচসহ নানা লোকজ প্রদর্শনী পরিবেশিত হয়। এ ছাড়া পূজা মণ্ডপগুলোতে বৈচিত্র্যময় থিমে দেবী দুর্গার প্রর্দশনী ভক্তদের মুগ্ধ করে।
পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠন সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। সার্বিক সহযোগিতায় ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।
দূর্গোৎসবকে কেন্দ্র করে দক্ষিণ রাউজানের মণ্ডপগুলোতে হাজারো নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভক্তিমাখা আবহ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মহাসপ্তমী উদযাপিত হয়।
