শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চট্টগ্রাম থেকে প্রত্যাহারের পর ডিসি ফরিদা খানমকে এক সপ্তাহে তিনবার বদলী

অনলাইন ডেক্স

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে প্রত্যাহারের পর গত সাত দিনে তিন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রথমে পরিবেশ, পরে সংস্কৃতি, সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে বদলি করা হয়। এ বদলির কাজ গোপনীয়তার সঙ্গে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২১ সেপ্টেম্বর ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৫ সেপ্টেম্বর ডিসি পদ থেকে রিলিজ হওয়ার দিন তাঁকে বদলি করা হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগ দেননি।

এর মধ্যেই গত রোববার তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তবে এ প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • পঠিত