অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, সমাজে দেবতা যেমন আছে, আবার অসুরও আছ। যা কিছু ভালো, সেগুলো ধারণ করতে হবে। আর যা কিছু নেতিবাচক, সেগুলো পরিহার করতে হবে।
শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সর্বজনীন অনুষ্ঠান। নানানভাবে মানুষ এই আয়োজনের সাথে যুক্ত। যিনি মিষ্টান্ন তৈরি করেন তিনি যেমন যুক্ত আছেন, যিনি কাপড় তৈরি করেন তিনিও এই আয়োজনের সাথে যুক্ত। আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে সুন্দর করে বানাতে পারি। এটা ছাড়া আর কোন দেশ নেই। এটাকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। সমৃদ্ধ করতে হবে। সুখী করতে হবে। আবহমানকাল ধরে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিরেশে পূজা উদযাপন করে আসছি। এই ধারা অব্যাহত রাখতে হবে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামসহ সারাদেশে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। এই জন্য সরকার ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে আছেন।
শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে বুধবার (০১ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম মহানগরের চট্টেশ্বরী কালী মন্দির, বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ, আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠী, রামকৃষ্ণ মিশন ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ গীতা স্কুল পূজামণ্ডপ পরিদর্শনকালে এই কথাগুলো বলেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিনুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, আনোয়ারা সার্কেলের এএসপি সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন হাসান, অফিসার ইন চার্জ মুহাম্মদ শরীফ, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, বাঁশখালী উপজেলা শারদীয় দুর্গোৎসব কমিটির আহবায়ক প্রণব দাশ, সদস্য সচিব সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, কাজল বোস, অজয় চৌধুরী, রূপন নাথ, শাবলু মিত্র, অসীম দাশ, কর্ণফুলী উপজেলার সভাপতি রূপেন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-আনোয়ারা উপজেলার আহবায়ক দীপক বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর প্রমুখ।
