শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

হালদা নদীতে অভিযান : জাল, বরশি জব্দ, অর্থদণ্ড

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষার লক্ষ্যে রাউজানের উপজেলা প্রশাসনের অভিযানে ১৫০০ মিটার ভাসাজাল এবং ১২ টি বড়শি জব্দ করা হয়।

এ সময় আটক দুইজনকে মোবাইল কোর্টে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট হতে নদীর মোহনা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ পুলিশের এএসআই রমজান আলী।

অভিযানে জব্দকৃত ভাসাজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।  অভিযান সম্পর্কে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। হালদায় অবৈধভাবে মাছ শিকাররোধে এ ধরনের অভিযান চলমান থাকবে

  • সর্বশেষ
  • পঠিত