নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে মহাগ্রন্থ আল কুরআন অবমাননার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সংসদে ব্লাসফেমী আইন পাসের দাবিতে চট্টগ্রামের মদুনাঘাট চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ ইং বাদে জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মদুনাঘাট চত্বর থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক মাওলানা ইব্রাহিম।
সমাবেশে উপস্থিত ছিলেন খতিব মাওলানা হোসাইন (কুয়াইশ ভরা পুকুর জামে মসজিদ), সাধারণ সম্পাদক মাওলানা আবদুর সত্তর (শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন শাখা), সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আবদুল্লাহ (দক্ষিণ মাদার্শা) এবং সভাপতি মাওলানা ইউনুস সাহেব (শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন শাখা)।
আয়োজনে সহযোগিতা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে হেফাজতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশ নেন।
