চীনের 𝐌𝐨𝐝𝐞𝐫𝐧 𝐂𝐚𝐧𝐜𝐞𝐫 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥, 𝐆𝐮𝐚𝐧𝐠𝐳𝐡𝐨𝐮-এর ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মেহেদী উপস্থিত থেকে ক্যান্সারের আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি ক্যান্সার চিকিৎসায় চীনের সর্বাধুনিক প্রযুক্তি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ও কম সাইড-ইফেক্টযুক্ত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
একইসাথে বাংলাদেশে ক্যান্সার রোগীদের চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য ও কার্যকর করার দিকনির্দেশনাও প্রদান করেন। সেমিনারে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন মেডিকেল ট্যুরিজম ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
এটি ছিল ক্যান্সার চিকিৎসা অগ্রগতির এক অনন্য সমাবেশ, যেখানে রোগীসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
