
ক্রমাগত দৌড়াচ্ছি
লুৎফা শাহিন
তোমাকে দেখার সুখ
তোমাকে দেখার বিসুখ
তোমাকে পাবার মন –
স্রোতের আলস্যে কবির গমন
প্রতিদিন হানা দ্যায় —
মহিমান্বিত ক্ষুধাময় গোপন হনন
অন্ধকারেও খুঁজি —
আলো নাকে শুকি ঝরাসূত্রে
বিশ্বাস নিয়ম বদলায় জানি —
আয়ু কমে দুঃস্বপ্নের বিছানায় উড়েযাওয়া সেতু পার হই সুন্দর পায়ে তা মানি
এই আছি
এই যাচ্ছি —
আসলে আমরা জীবনের সাথে
ক্রমাগত দৌড়াচ্ছি!
লেখক- কবি ও সস্কৃতি কর্মী
