চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” এর সফল বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) সকালে দুটি স্থানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে ১০ টায় চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং সকাল ১১ টায় প্রবর্তক মোড়স্থ আইয়ুব বাচ্চু চত্বরে সুবিধাবঞ্চিত পথশিশুদের টিকাদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) পাঁচলাইশ ০৭ ওয়ার্ড অন্তর্ভুক্ত নাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” টাইফয়েড ” টিকাদান শুরু হয় । প্রথম সেশন সকাল ১০টায় এবং দ্বিতীয় সেশন দুপুর ১২টায় নাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচলাইশ, চট্টগ্রাম । স্কুল প্রাঙ্গণে শিশুদের টাইফয়েড টিকাদান করেন । এতে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ নাফিজা বানু সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ ।
