চট্টগ্রাম ডেন্টাল কলেজ প্রতিষ্টার দাবিতে ছাত্র-ছাত্রীর আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করলেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন ।
মানববন্ধনে বৃহত্তর চট্টগ্রামের জনগণের মুখ ও দাঁতের চিকিৎসা সেবায় অবিলম্বে চট্টগ্রাম ডেন্টাল কলেজ বাস্তবায়ন চাই কর্মসূচী মানববন্ধন ।
ট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটকে কলেজে রূপান্তর করার এক দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে চমেক ডেন্টাল ইউনিটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ কারণে ডেন্টাল ইউনিটের আউটডোরে চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল। ফলে অনেক রোগী চিকিৎসা না পেয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ করার জন্য আমরা গত বছর থেকে আন্দোলন করছি। কর্তৃপক্ষ আমাদের শুধু আশ্বাস করেছিলেন। তবে এটি বাস্তবায়নে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা টালবাহানা করা হচ্ছে; যার কোনো সুরাহা আজও হয়নি।
