হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর এস.এন কনভেনশন হল ৩৮ নং ওয়ার্ড, বন্দর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন… চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আলহাজ্ব এম.এ আজিজ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন… মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ।
প্রধান অতিথি বলেন শিক্ষা মানে জ্ঞান অর্জন, দক্ষতা লাভ এবং সম্ভাবনার পূর্ণাঙ্গ বিকাশ সাধন। এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে তোলে এবং তার অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটায়। শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাই নয়, বরং এটি চরিত্র গঠন, ভালো-মন্দ বিচার এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে, তা বাস্তবায়ন করা সকল শিক্ষার্থীর জন্য ইতিবাচক। তিনি আরো বলেন শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীর পাশাপাশি সকল নাগরিক এগিয়ে আসা আবশ্যক এবং নগরকে গ্রীণ সিটি নবায়নে সকলের সহযোগিতায় সফলতার দারপ্রান্তে পৌঁছানো সময়ের দাবি ।
