রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

চকরিয়ায় শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধির জন্য মিছিল ও সমাবেশ

বেলাল উদ্দিন ,চকরিয়া

আজ  ১৬/১০/২৫ ইং সকাল ১১টায় চকরিয়া উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ ২০% বাড়ানোর দাবীতে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা ভবন থেকে জনতা টাওয়ার প্রাঙ্গণে মিছিল শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জিএম মিশনআরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, সাহারবিল ফাজিল মাদ্রাসার সহসুপার ইকবাল হোসেন, কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেব,বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাজ্জাদ হোসেন , পহর চাঁদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন ,চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের বক্তব্য রাখেন ।

উপস্থিত ছিলেন মাদ্রাসা এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ।

  • সর্বশেষ
  • পঠিত