শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

রাউজানে শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের আশুরোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রমে বিশ্ববরেণ্য মহাত্মা শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের আশুরোগমুক্তি কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা, মঙ্গলময় গীতাপাঠ ও তুলসী দান অনুষ্ঠান।

অনুষ্ঠানটি পৌরহিত্য করেন হাটহাজারী মিরেরহাট চন্দ্রপুর ওঁকার জ্যোতি মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। গীতাপাঠ পরিবেশন করেন ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ শঙ্করানন্দ মহারাজ এবং শ্রীমৎ স্বামী সমরনাথ ব্রহ্মচারী।

মন্দিরের উন্নয়ন ও আর্থিক অনুদানে সহযোগিতা করেন প্রবাসী শ্রী রনি দাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সবীর শীল (সাগর), সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দাশ, অর্থ সম্পাদক টিটু দাশ, তুষার কান্তি দাশ, মাখন দাশ, বাবু শীল, সুশান্ত দত্ত (সোনা), অরুন বিজয় দাশ,দোলন দাশ,ডাঃ সাধন দাশ,ডাঃ প্রদীপ শীল,সজল দাশ, বিটু শীল, যুগ্ম সম্পাদক সৌভর দাশ, সাংস্কৃতিক সম্পাদক সুমন দাশ সহ অন্যান্য সকল সদস্য বৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের অন্যতম সদস্য ভোমর দাশ, সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ (শুভ)।

সার্বিক সহযোগিতায় ছিল শ্রীশ্রী অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে ছিল গীতাপাঠ, ভক্তিসঙ্গীত পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণ, যা ভক্তদের হৃদয়ে এনে দেয় গভীর ধর্মীয় অনুরণন ও ভক্তিময়

  • সর্বশেষ
  • পঠিত