শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট-এর উদ্যোগে “লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট ২০২৫”অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট-এর উদ্যোগে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো “লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট ২০২৫’। এবারের প্রতিযোগিতার থিম ছিল “Together as One”, যা বিশ্বে শান্তি, ঐক্য ও সহমর্মিতার বার্তা বহন করে।

ক্লাব সভাপতি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু,পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ। অতিথি ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার শওকাতুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন –ওয়ান লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাহেলা আবেদিন ও লায়ন হোময়রা কবির চৌধুরী।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে প্রজুষা বড়ুয়া, ২য় আদিবা সালসাবিল, ৩য় সৈয়দা সুবহানা আফরোজ । চিত্রাংকন প্রতিযোগিতায় ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও চিন্তার পরিসর দিয়ে শান্তি, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে রবি শংকর ধর ও তানভীরুল ইসলাম।

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট-এর পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এমন একটি অনন্য আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য।

আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আ.ন.ম. বোরহান উদ্দিন চৌধুরী, লায়ন আমরিন হোসাইন, লায়ন খাজা মঈনুউদ্দিন, লায়ন ফজলুল রহমান অপু প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত