শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের ফ্রী সেমিনার

রিমন মুহুরী, মহানগর প্রতিনিধি

যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের ফ্রী সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
ভাটিয়ারী শাহ আমানত কলোনি নামে একটি গ্রামে যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠন টিম নারীদের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ফ্রী সেমিনার আয়োজন করে। গ্রামের নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল গড়ে তোলা ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

গ্রামের নারীদের মধ্যে অনেকের মেধা আছে, বিভিন্ন ধরণের কাজ এ পারদর্শী কিন্তু সঠিক গাইডলাইন ও সুযোগ সুবিধার অভাবে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারছেনা।সুযোগ সুবিধা পেলে গ্রামের নারীরা সফল উদ্যোক্তা হতে পারবে বলে জানিয়েছেন যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সভাপতি সৈয়দা শারমিন আক্তার।যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাম্মানা আক্তার ভাটিয়ারী এলাকার স্থানীয় বাসিন্দা তিনি জানিয়েছেন তাদের গ্রামে অনেকের মাঝে প্রতিভা আছে তাদের যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তারা অনেক দূর এগিয়ে যাবে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন শিরিন সুলতানা, খুরশিদা আক্তার, সুমি আক্তার, জান্নাতুল ফেরদৌস, রহিমা বেগম, মোমেনা বেগম।
হেলেনা হোসাইন,ইয়াসমিন আক্তার,পপি আক্তার, স্বপ্না আক্তার,আফনান তাহসিন, সালমা আক্তার, নাজমা বেগম, ফাতেমা বেগম সহ প্রমুখ।
বার্তা প্রেরক
তামান্না আক্তার

 

 

  • সর্বশেষ
  • পঠিত