সোমবার বেলা ১০ টায় লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি র উদ্যোগে অক্টোবর সার্ভিস এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামা পূজার ১ম পর্বত চৌধুরীহাট মৃণাল মুহুরী বাড়ি পূজা মন্ডপে লায়ন রিমন কান্তি মুহুরীর সভাপতিত্বে ও লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এস এন্ড এম মুহুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন রণধীর চৌধুরী ভুলন,ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক নাথুরাম ধর, নবীন সাধুর বাড়ী উন্নয়ন কমিটির সভাপতি উজ্জ্বল বিশ্বাস,লায়ন হারাধন আচার্য,লায়ন দোলন ধর, হাটহাজারী উপজেলা গীতা শিক্ষা পরিষদের সভাপতি বিজন বিহারী নাথ সহ আরো অন্যান্ন নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
