চট্টগ্রাম শমসের পাড়া হাজী চাঁন মিয়া সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটিজেন ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং, নৈরাজ্যের প্রতিবাদে ” মত বিনিময় ” সভা ১৯ অক্টোবর ‘২০২৫ রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুল কবির ।
শমসের পাড়া (পশ্চিম) মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আলহাজ্ব জিয়াউর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার (ওসি) তদন্ত মুহাম্মদ তানভীর হোসেন, সিটিজেন ফোরামের সভাপতি মুহাম্মদ আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান ও শমসের পাড়া (পশ্চিম) মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, কে এম শহীদুল্লাহ্, ইমরান বিল্লাহ, গাজী সেলিম (নুহ গাজী), নুরুল আলম, মাহবুব কোম্পানি মহসিন সহ শমসের পাড়া সমাজের সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুল কবির বলেন ” সমাজ ” জাতির ভবিষ্যত স্থপতি। মাদক ও সন্ত্রাস মুক্ত শমসের পাড়া গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মাঝেমধ্যে আলোচনায় বসা ইতিবাচক মনে করেন ।
মাদকের কারণে ধ্বংস হচ্ছে একটি সুন্দর সমাজ। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক প্রবণতা। মাদকের বেড়াজালে আবদ্ধ হচ্ছে তরুণ-যুব সমাজ। মানুষ মাদকাসক্তির প্রভাবে জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্মকান্ডে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের উপর এর কু-প্রভাব পড়ছে।
মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে সর্বপ্রথম আমাদের সামাজিক সচেতনতা, মাদকবিরোধী আন্দোলন, মাদকের সহজলভ্যতা রোধ করতে হবে। সমাজের তরুণ-যুবকদের হাতে মাদকদ্রব্য যাতে সহজেই পৌঁছতে না পারে সেদিকে খেয়াল রেখে মাদক পাচার রোধে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং তথ্য সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এতে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব ।
সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার জন্য, সন্ত্রাসবাদকে প্রতিরোধ করার পাশাপাশি, এর মূল কারণগুলো মোকাবিলা করা জরুরি। এতে অন্তর্ভুক্ত রয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য কমানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।
সন্ত্রাসবাদ কি এবং এর ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। শিক্ষাব্যবস্থার মাধ্যমে এমন মূল্যবোধ তৈরি করতে হবে যা মানুষকে শান্তির পথে উদ্বুদ্ধ করে। সমাজে বিদ্যমান বিভিন্ন গোষ্ঠী, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা প্রয়োজন, যাতে কেউ সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে না পড়ে। প্রধান অতিথি আসা করেন সামাজিকভাবে সবাই এগিয়ে আসলে মাদক ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব ।
প্রধান অতিথি আরো বলেন চট্টগ্রাম চান্দগাঁও থানা ও পুলিশবাহিনী সবসময় জনগণের শান্তি, নিরাপত্তার জন্য মাদক ও সন্ত্রাস মুক্ত উদ্যোগের সঙ্গে থাকবে। এবং তিনি আসা করেন সামাজিকভাবে সবাই এগিয়ে আসলে মাদক ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, এমন আয়োজন শুধু মাদক ও সন্ত্রাস মুক্ত শমসের পাড়া গড়তে তুলে ধরে না, বরং সমাজে ইতিবাচক চিন্তাধারার প্রসার ঘটায়।
