চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড গাছবাড়িয়া শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মায়ের মন্দিরের উদ্যোগে ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে শ্রীশ্রী শ্যামা পূজা ও বণিক পাড়া বঙ্গ ধরের বাড়িতে গর্ভধারিণী মায়ের পূজা করেছেন তাদের সন্তানেরা।
সোমবার সকালে ব্যতিক্রমী হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে তিনদিনব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি রয়েছে।
ব্যতিক্রমী এ অনুষ্ঠান উপভোগ করতে দূর দূরান্ত থেকে নানা বয়সের শত শত মানুষ ছুটে আসেন। পূজা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এই পূজা দেখতে বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
গ্রামবাসীর ভাষ্য, প্রতিটি সন্তান যদি তার মাকে প্রতিনিয়ত ধ্যানে জ্ঞানে পূজো করে তবে তাদের মধ্যে মাতৃভক্তি উদয় হবে। দেশে আর কোথাও কোন বৃদ্ধা আশ্রম থাকবে না। ফলে সন্তানের ভালোবাসায় মা চিরকাল হাসিখুশি থাকবেন। বিশ্বের প্রতিটি ঘরে এভাবে সন্তান তার মাকে ভালোবেসে পূজা করবে এটাই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় দেখে মনে হচ্ছে।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, চন্দনাইশ উপজেলার পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার বিজয় কৃষ্ণ ধর, চন্দনাইশ উপজেলার পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্চিনিয়ার ভব শংকর ধর, সিনিয়র সদস্য দেব্রবত পাল দেবু, শিক্ষানুরাগী ড. মনোরঞ্জন ধর, তপন চক্রবর্তী, অসীম চক্রবর্তী, ডা: বিধান ধর, জহরলাল ধর, আশীষ ধর, সত্য ধর, আরতি ধর, অনিল ধর, রুবী ধর, বিশ্বনাথ ধর, হরিপ্রসাদ ধর, শিপ্রা ধর, রাম প্রসাদ ধর, মুন মুন ধর, প্রদীপ ধর, ছবি ধর, শিল্পী ধর, খোকন ধর, মুন্নী ধর, স্বরূপ ধর, রেণি ধর, সাধন ধর, বাপ্পু ধর, আনন্দ ধর, রানা ধর, অনয় ধর, রিপন ধর, নিত্যানন্দ ধর, রাজু ধর, পার্থ ধর, মুন্না ধর, অর্ক ধর, কৃষ্ণ ধর, অর্প ধর, রিয়েল ধর, তন্দ্রী ধর, প্রিয়াংকা ধর, পুনম ধর, পরিনিতা ধর, মনি ধর প্রমূখ।
