চট্টগ্রাম কলেজ-এর একাদশ শ্রেণীর ভর্তিকৃত নবীণ-২৫ইং “অসচ্ছল মেধাবী শিক্ষার্থী”র পরিবারের হাতে বাজালিয়া ইউনিয়ন ছাত্রদল-এর পক্ষ থেকে নতুন বই উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন— বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ছাত্রনেতা ইলিয়াস সানি ও মোহাম্মদ তৌহিদ।
এ সময় বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক হোসেন বলেন শিক্ষা বিষয়ক সচেতনতা বাড়ানো, সমাজের সচ্ছল ও শিক্ষানুরাগী শ্রেণীকে এ ধরনের কাজে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়া উৎসাহিত করতে জীর্ণ ও পুরাতন লাইব্রেরীগুলিকে সংস্কার করা, প্রয়োজনীয় নতুন বই সংগ্রহে উৎসাহিত করা, স্থানীয় প্রতিষ্ঠিত ও আর্থিক সচ্ছল শিক্ষানুরাগীদেরকে এ কাজে সংযুক্ত করা সময়ের দাবি। মোবাইল প্রযুক্তি ও নেশার কারণে পিছিয়ে পড়া ছাত্রসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে বই নিয়ে কাজ করতে হবে।
অনেক হৃদয়বান মানুষ নানাভাবে সমাজের জন্য অর্থ ব্যয় করে, অনুসন্ধান করে তাদের সহযোগিতাকে বইয়ের পেছনে সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দিত হয় এবং আগামী দিনে ভালো কিছু করার ও স্বপ্ন দেখার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করে।
সংক্ষিপ্ত মতবিনিময়ে এডভোকেট মীর হালিম বলেন, বই হল অতীত ও ভবিষ্যতের মেলবন্ধন, সভ্যতার রক্ষাকবচ। বইয়ের মাধ্যমে অতীতকে জানা যায় যা ভবিষ্যতের ভিত রচনা করে।
