শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বাঁশখালী সাধনপুরে বস্ত্র বিতরণ

রিমন মুহুরী, মহানগর প্রতিনিধি

বাঁশখালী উপজেলাধীন সাধনপুরে লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন ও মৃদুল দত্ত ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃকা মন্দিরের বার্ষিক মহোৎসবের ২৯তম বর্ষপূতি উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অত্র মন্দিরের সভাপতি উত্তম কুমার দত্তের সভাপতিত্বে ও দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। তিনি বলেন- সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সকলকে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, অ্যাডভোকেট শেখর দত্ত, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুবল দে সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বস্ত্র বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পঠিত