শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আবারও শাকিবের নায়িকা হচ্ছেন ভারতের ইধিকা

বিনোদন ডেস্ক

দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ ইধিকা পাল। কলকাতার জনপ্রিয় সিরিয়াল তারকা থেকে তিনি বড়পর্দায় আসেন ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে শাকিব খানের নায়িকা হয়ে। ‘ইতি’ চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। হয়ে ওঠেন দুই বাংলার আলোচিত নায়িকা।

এরপর দেবের সঙ্গে অভিনয় করেন ব্যবসাসফল ছবি ‘খাদান’-এ। আবার ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যায় তাকে। ধারাবাহিকভাবে ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’-এর মতো সিনেমায়ও প্রশংসিত হন ইধিকা।

নতুন গুঞ্জন, শাকিব খানের আগামী ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এর নায়িকা হচ্ছেন ইধিকা পাল। প্রিন্স টিমের সূত্রে জানা গেছে, প্রায় ২৮ লাখ রুপিতে চুক্তি হয়েছে তার সঙ্গে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ লাখেরও বেশি। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল।

  • সর্বশেষ
  • পঠিত