শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বিশ্ব হাত ধোয়া দিবস'২০২৫ চট্টগ্রামে নানা আয়োজনে হাত ধোয়া দিবস উদযাপিত

 সুস্থ সমাজ গড়তে সচেতন হোন ,নিজে হাত ধোন ,অন্যকেও অনুপ্রাণিত করুন মেয়র ডা. শাহাদাত হোসেন

জামাল হোসাইন, মহানগর প্রতিনিধি

পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস । প্রত্যেককে হাত ধোয়ার মাধ্যমে নিজেদের এবং অন্যদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন

বুধবার(২৯ অক্টোবর )চট্টগ্রাম সার্কিট হাউজে জনস্বাস্থ্য প্রকৌশল ও জেলা প্রশাসন চট্টগ্রাম কতৃক আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন… সঠিকভাবে হাত পরিস্কার করতে হবে। সঠিকভাবে যদি আমরা হাত পরিস্কার না করি তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব। ডাইরিয়া,টাইফয়েড সহ নানান ধরনের রোগ হতে পারে। তিনি আরো বলেন করোনার সময় আমরা যেভাবে হাত ধোয়ার বিষয়ে সচেতন ছিলাম এখনো একই রকম হাত ধোয়ার বিষয়ে সচেতন হতে হবে।

হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব।

সঠিকভাবে হাত ধোয়ার প্রচার প্রচারণা বাড়াতে হবে। তাহলে অনেক রোগ হতে আমরা বাঁচতে পারব। বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নিরাপদ খাদ্য এই গুলোর উপর বাজেট বাড়ানোর অনুরোধ করেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত