বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে জাতীয়তাবাদী শহর ও উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় এ উপলক্ষে যুবদল এর আয়োজনে বিশাল মিছিল ও শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার দুপুর থেকে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে হতে যুবদলের খন্ড খন্ড মিছিল সহকারে পৌরশহরের প্রাণ কেন্দ্রের শহীদ দৌলত মযদানে নেতা কর্মীরা জড়ো হতে থাকে। বৃহস্পতিবার
দুপুরের বেলা বাড়ার সাথে সাথে যুবদলের অসংখ্য নেতাকর্মীর সমাগমে শহরের জনপদ যুব নগরীতে পরিণত হয়ে উঠে।
যুবদল আহবায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার ৩ নং আসনের সাবেক এমপি লৎফর রহমান কাজল ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মোঃ রফিকুর হুদা চৌধুরী, আহ্বায়ক কক্সবাজার পৌর বিএনপি, ও
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা বিএনপি আহবায়ক সুবেদার আব্দুল মাবুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল আমির আলী। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কক্সবাজার সদর উপজেলা আক্তারুজ্জামান লাভলু। অনুষ্ঠানের চঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক কক্সবাজার শহর যুবদল মাষ্টার জসিমউদদীন, ও সিনিয়র যুগ্ম আহবায়ক কক্সবাজার সদর উপজেলা যুবদল আনোয়ারুল ইসলাম টিপু।
সমাবেশে বক্তারা বলেন- আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের কাছ হতে ভোট চাইতে হবে।
