শ্রীশ্রী পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা গতকাল ৩১ অক্টোবর চট্টগ্রামস্থ হাটহাজারী শ্রীধামের পদ্মভবনে অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি সুবোধ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংসদের সাধারণ সম্পাদক লায়ন অশোক কুমার নাথ। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা ডা. গোবিন্দ প্রসাদ মহাজন, সহ-সভাপতি স্বপন কুমার চৌধুরী, শান্তিপদ সেন, দুলাল কান্তি নাথ, রূপম চৌধুরী, সুধীর চক্রবর্ত্তী, তপন কান্তি চৌধুরী, কাজল চক্রবর্ত্তী, হরিরঞ্জন দে, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার নাথ, হিসাব পরীক্ষক বিজয় কুমার দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।
পরবর্তী পর্বে কমিটি গঠনকল্পে আলোচনায় অংশগ্রহণ করেন তপন কুমার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন রামকৃষ্ণ চৌধুরী, সভায় সর্বসম্মতিক্রমে সুবোধ কুমার দত্ত-কে সভাপতি, মাস্টার অশোক কুমার নাথ-কে সাধারণ সম্পাদক, সঞ্জয় কুমার নাথ-কে অর্থ সম্পাদক করে আগামী ২০২৬-২০২৮ সালের শ্রীশ্রী পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
