শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযুক্তরা হলেন, আনোয়ারুল হক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্ৰ ভৌমিক (১৯)।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আজ (রবিবার) সকালে ২৫ থেকে ৩০ জন মুরাদপুর এলাকায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে ঝটিকা মিছিল করেছে। এসময় তারা নানা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করেছে। এসময় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত