শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চন্দনাইশে ২ হাজার ইয়াবা নিয়ে কারবারি ধরা

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভা এলাকা থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইমাম হোসেন (৫৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে মক্কা ফিলিং স্টেশনের অদূরে  অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, হানিফ স্টার প্রাইভেট লিমিটেড বাস তল্লাশি করার সময় বাসের যাত্রী ইমাম হোসেন (৫৮) এর হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মরিচ্যার  আব্দুর রহমানের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেফতার ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

ওমর | চাখ

  • সর্বশেষ
  • পঠিত