শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

উখিয়া–টেকনাফের শান্তি ও উন্নয়নে ঐক্যের ডাক—জামায়াতের অধ্যক্ষ আনোয়ারীর

এম এ সাত্তার আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নাম্বর ওয়ার্ডের রহমতেরবিল উত্তর রহমমতের, দক্ষিণ রহমতের বিল সহ থাইংখালী বাজারে শত শত নেতাকর্মীদের নিয়ে জামায়াতের প্রার্থীর বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া–টেকনাফ (৪) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী।

অধ্যক্ষ আনোয়ারী বলেন— উখিয়া–টেকনাফের সামগ্রিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে ধর্ম, বর্ণ, জাতি কিংবা শ্রেণি ভেদে নয়; বরং পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করাই তাঁর মূল অঙ্গীকার। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, এলাকার মানুষ যদি অতীতের বিভেদ, দলাদলি ও হিংসাত্মক রাজনীতি ভুলে ঐক্যের শক্তিতে একত্রিত হয়, তবে এ অঞ্চলকে একটি নিরাপদ, ন্যায়নিষ্ঠ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। সমাজের প্রতিটি মানুষের জীবন–সম্পদের নিরাপত্তা, অপরাধমুক্ত পরিবেশ, শিক্ষায়-স্বাস্থ্যে সুষম সুযোগ এবং উন্নয়ন সুবিধার ন্যায্য বণ্টন নিশ্চিত করাই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। অধ্যক্ষ আনোয়ারী আরও বলেন— “দাঁড়ি–পাল্লার বিজয় মানেই ন্যায়ের পথে অগ্রযাত্রা।” জনগণ যদি এই প্রতীকের আদর্শে সমর্থন জানায়, তবে উখিয়া–টেকনাফকে একটি সমৃদ্ধ, মানবিক, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পঠিত