প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন মডেল নাদিন আইয়ুব। থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭ বছর বয়সী এই তরুণী।
নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন তিনি ।
পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন এই গ্ল্যামারকন্যা।
নাদিন আইয়ুব কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট ওঠে তার মাথায়।
আরও পড়ুন
২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিন। এটিই কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন।
শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন ‘গ্রিন অলিভ একাডেমি’।
নাদিন আইয়ুব বলেন, ‘‘আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।
