মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পাহাড়ে সন্ত্রাসীদের ঠাঁই হবে না — রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল হাসান মাহমুদ

খাগড়াবাড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ শনিবার দুপুরে পানছড়ি সাব-জোনের তারাবনছড়ায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন— পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। অচিরেই পাহাড় থেকে সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করা হবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়নে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে; অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজির দিন শেষ। পাহাড়ি-বাঙালি মিলিত আবাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসীদের উৎখাত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ডিজিএফআই কর্ণেল জিএস কর্ণেল আতিক, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাতসহ সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

 

  • সর্বশেষ
  • পঠিত