রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

মিরসরাইয়ে জামায়াতে ইসলামী’র উদোগ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত

এম.এ হাসনাত, মিরসরাই উপজেলা প্রতিনধি

গত ৫ ই আগস্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মিরসরাই কলেজ মাঠে জমায়েত হয়ে মিছিলটি এইখান থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিরসরাই উপজেলা জামায়েত ইসলামী’র সেক্রেটারী আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা নুরুল কবির এর সভাপতিত্বে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মিরসরাই উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মিরসরাই পৌরসভা জামায়াত সভাপতি শিহাব উদ্দিন,মিরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন এবং ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের আমীর মোহাম্মদ সিরাজুল ইসলাম ১২ নং ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ একরামুল হক ও বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, যা এ দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সাহস ও অনুপ্রেরণার উৎস।” তাঁরা আরও বলেন, “এই আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

  • সর্বশেষ
  • পঠিত