রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হাটহাজারীর হাজী মো:জমিরউদ্দীন

সুমন দে

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা’র শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছে হাটহাজারী উপজেলা তরুন সংগঠক হাদী মো:জমির উদ্দীন।

মঙ্গলবার (১২আগষ্ট)সকালে চট্টগ্রাম জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কমিশনার মো:জিয়াউদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা: মো: শাহাদাত হোসনের নিকট হইতে এই সম্মাননা গ্রহন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা (অতি:) বিভাগীয় কমিশনার( উন্নয়ন) মো:শারমীন জাহান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফরিদা খানম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো:আবুল বাশার।

উল্লেখ্য গত ২০২৪,সালে মো:জমির উদ্দীন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত