সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১২আগস্ট ২০২৫ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে। ইউনিয়নের আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা যানজট, মাদকদ্রব্য, সন্ত্রাস, যাবতীয় পাবলিক সেবা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক সুবিধা ইত্যাদি বিষয়ে সুশাসন নিশ্চিত কল্পে গণ-সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার ভূমি কর্মকর্তা ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান।
স্থানীয় কলেজের অধ্যক্ষ, স্কুলের শিক্ষকবৃন্দ সহ
ভাটিয়ারী ইউনিয়নের সকল পেশাজীবী রাজনীতিবিদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
