শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সাতকানিয়ায় কেরানিহাট ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া ,চট্টগ্রাম প্রতিনিধি

 সাতকানিয়া উপজেলার কেরানিহাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ১২/০৮/২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকা হতে ২.০০ঘটিকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন, হোটেল-রেস্তোঁরা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা,মেহফিল রেস্টুরেন্টকে ২০,০০০/_টাকা ,আল ঈশান রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা সহ মোট ৬০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়।

এই সময় বিভিন্ন মাছ,মাংস,ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়,চিংড়ি মাছে জেলি পরীক্ষা ও ওজন পরিমাপ মেশিন পরীক্ষা করা হয়।জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত