“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যμম
প্রকল্পের ভূমিকা” শীর্ষক চট্টগ্রাম জেলা কর্মশালা-২০২৫ অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও
আইসিটি) চট্টগ্রাম মোহাম্মদ শরিফ উদ্দিন-এর সভাপতিত্বে সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মার সঞালনায় নগরীর পিটিআই অডিটোরিয়াম হলে বেলা ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-চট্টগ্রামের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টাআ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ। এদেশে সকল সম্প্রদায়ের জনসাধারণ স্বধর্ম পালনে যে আন্তরিকতা প্রদর্শন করেন তা অন্য কোন দেশে দেখা যায়
না। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর দেশ গড়ার কল্যাণে
নিয়োজিত থাকবে। বর্তমান সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা
প্রদান করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যμম ৬ষ্ঠ
পর্যায়ের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার
পালিত, ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের
ট্রাস্টি অধ্যাপিকা ববি বড়ুয়া, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস, ইসলামিক
ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারওয়ার আলম। বক্তব্য রাখেন Ñ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর চট্টগ্রাম-এর সহকারী পরিচালক রামেশ্বর দাশ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা পরিচালক
জাহিদুল ইসলাম, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন, পিটিআই সুপারিনটেনডেন্ট শাহিন
আক্তার চৌধুরী, লায়ন রিমন মুহুরী, লায়ন সন্তোষ নন্দী, শ্রদ্ধানন্দ মহারাজ, অসীম চন্দ্র দাশ, স্বপন
কুমার দে, রুমা দত্ত বিশ্বাস ।
