চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে গড়ে উঠা শত বছরের বেশি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত প্রবেশ গেইট নির্মাণে বাঁধা ও স্কুল প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র সহ স্কুল কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকতার আহমদ, চীফ ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী, প্রাক্তন ছাত্র ডা. রোকন উদ্দিন পারভেজ, শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন সহ প্রাক্তন ছাত্র, শিক্ষক, বর্তমান ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও ছাত্রজনতার দাবি স্কুল নিয়ে যেসমস্ত দুষ্কৃতকারী ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে স্কুলের পাঠদান কার্যক্রমকে গতিশীল রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
