রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা আহ্বায়ক কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি

১২ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে বাকলিয়া থানা কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা মো: শামীম মুন্সীর সভাপতিত্বে মো: রবিউল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রধান বক্তা ছিলেন,
চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আর ইউ হাবীব। বিশেষ অতিথি ছিলেন নগর কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, আরো বক্তব্য রাখেন নগর কমিটির দপ্তর মাঈনুল মাজেদীন মিঠু, মহানগরের বিপ্লবী শ্রমিক সংহতির সংগঠক হাজী মোহাম্মদ ইউসুফ, কোতোয়ালী থানা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ডা: দিলীপ কুমার, পাঁচলাইশ থানার নজরুল ইসলাম, সভায় আগামী ৩ মাসের মধ্যে বাকলিয়া থানার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে উপস্থিত কর্মীদের সর্বসম্মতিক্রমে মো: শামীম মুন্সীকে আহ্বায়ক ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত