আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী খানকা শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবুল বশরের সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াছ বাহার টিটু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত হোসাইন মির্জাপুরী (ম.জি.আ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মহানগর গ জোনের সমন্বয়ক মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ নজরুল, মাওলানা মো. আজম, মো. জাহেদুল ইসলাম জাহেদ, সৈয়দ আবু সালেহ, মো. জসিম উদ্দিন, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ রাসেল, মো. ফারুক খান, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার। এতে বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
