১২ সেপ্টেম্বর, শুক্রবার, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উদযাপন ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে এক আজিমুশশান আলোচনা সভা ও মিলাদ মাহফিল হরিণাদিঘীস্থ মাস্টার নুর আহমদ চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভা পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তাফা ও মাইজভাণ্ডারী কালামের মধ্য দিয়ে শুরু হয়। অত্র শাখার সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন-এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। এই মহতি মাহফিলে প্রধান বক্তার তকরির পেশ করেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী (ম.)। বিশেষ বক্তার তকরির পেশ করেন মাদ্রাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন ছাহেব। পরিশেষে মাহফিলে মিলাদ কিয়াম করেন ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজক কমিটির সম্মানিত সচিব তানবির মুহাম্মদ শাপলা চৌধুরী ও প্রধান বক্তা আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মূল অনুষ্ঠান শেষে সেমা-এ জিকির পরিবেশন করেন অত্র শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন। এই মহতি অনুষ্ঠানে যারা অর্থ, শ্রম, মেধা ও সহযোগিতা করেছেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মোস্তাফা (দ.), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও আগত মেহমানবৃন্দের প্রতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখা ও ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজক কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
