শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় বিএনপি নেতা মাহবুবের

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠু সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এর সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা কমিটির এক মতবিনিময় সভা জেলা পূজা পরিষদের সভাপতি অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িকতা করে সমাজে বিভাজন তৈরী করে তারা দেশ ও জাতির শত্রু। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি ও উৎসবমুখর করতে বিএনপি সনাতনীদের পাশে আছে।

বিএনপি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পূজা মন্ডপ কেন্দ্রীক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। মনিটরিং সেলের মাধ্যমে সারা দেশের সনাতনীদের খবর রাখবে বিএনপি। তাই যারা দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র করবেন, তাদেরকে বিএনপি রুখে দিবে। সামনে জাতীয় নির্বাচন সে নির্বাচনে সনাতনী সমাজকে বিএনপি পাশে চায়। কারণ বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই নির্বিঘ্নে দুর্গাপূজা করুন বিএনপি আপনাদের সাথে আছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, দক্ষিণ জেলার বিএনপির সদস্য লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক, মানবাধিকার নেতা বিপ্লব পার্থ, জেলা পূজার সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, সুনীল চন্দ্র ঘোষ, উৎপল রক্ষিত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অলক মহাজন, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, কোষাধ্যক্ষ দীপক তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল, রূপক শীল, রাসেল নন্দী, বলরাম চক্রবর্তী, অমিতাভ চৌধুরী টিটু, বিকাশ মজুমদার, দিলীপ ঘোষ দীপু, অ্যাপ. তরুণ কিশোর দেব, অ্যাড. পংকজ চৌধুরী, বিশুরাম বসু, অপু কুমার বৈদ্য, মোহন দে, চন্দন কুমার মজুমদার, অরুণ পালিত বাসু, অশোক কুমার নাথ, সাগর মিত্র, উজ্জ্বল কুমার চন্দ, তাপস দে, প্রণব দাশ, রাজীব শীল, ছোটন সরকার, বিকাশ দাশ বিশু, অরূপ চৌধুরী, উত্তম দাশ, প্রকৌ. সনজয় চক্রবর্তী মানিক, দেবাশীষ শর্মা, সুমন পালিত, তপন চক্রবর্তী, উজ্জ্বল শুক্লদাশ, লিটন কান্তি দাশ, বাবু দাশ বাবলু, কার্তিক কুমার নন্দী, বনস্পতি বিশ্বাস, আজম খান, মোঃ বাবলু, প্রমুখ।

 

  • সর্বশেষ
  • পঠিত