২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বিশিষ্ঠ সাংবাদিক দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকালে আন্দরকিল্লাস্থ চাঁটগা টিভির অফিসে টিভির চেয়ারম্যান এর আমন্ত্রনে উপস্থিত হন ।
এসময় চাঁটগা টিভি অফিস ঘুরে ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন ।
এসময় বিশিষ্ঠ মানবাধিকার নেতা ও চাটগাঁ টিভির চেয়ারম্যান সাংবাদিক আকতার উদ্দিন রানা এই গুনী ও প্রবীন সাংবাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন চাটগাঁ টিভির ষ্টাফ রিপোর্টার মানবাধিকার কর্মী রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া ।
উল্লেখ্য সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা । যিনি আজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার কলম চলমান রেখেছিলেন ।

একজন শুধু সাংবাদিক হিসেবে নয় প্রকাশক ও সম্পাদক হিসেবে ও সততা , সাহসিকতার সাথে গণমাধ্যম জগতে বিচরণ করছেন ।
