লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স এর পক্ষে চুক্ষু পরীক্ষা,হেল্থ ক্যাম্প, সেলাই মেশিন,হুইল চেয়ার, চশমা, শুকনো খাবার, শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয় সেবা কার্য সম্পন্ন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স এর পক্ষে বাজালিয়া ইউনিয়ন পরিষদের অফিসে চুক্ষু পরীক্ষা,হেল্থ ক্যাম্প, সেলাই মেশিন,হুইল চেয়ার, চশমা গাছের চারা বিতরণ , ডায়াবেটিস পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।বাজালিয়া ঋষি তীর্থ অনাথ আশ্রমে শুকনো খাবার, শিক্ষা সামগ্রী, গাছের চারা ও বান্দরবান জেলা সুয়ালক কাইচতলী তালিমুল উলুম ইসলামিয়া মাদ্রাস , হেফজখানা ও এতিমখানায় শুকনো খাবার, শিক্ষা সামগ্রী, বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
১৫টি বিভিন্ন ধরনের প্রায় ৬০০জন ব্যক্তি কে সেবা প্রদান করা হয়, এবং উক্ত অনুষ্ঠান জোন চেয়ারপার্সন কনর্সান লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর এমজেএফ সঞ্চালনায় লায়ন মোঃ শাহ্ আলম এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫-বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি জেলার ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মোঃ আবু মোর্শেদ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, আরসি কনসার্ন লায়ন মোঃ হোসেন রানা এমজেএফ, আরসি হেডকোয়ার্টার লায়ন অন্জন শেখর সিআইপি , আরসি লায়ন তপন কুমার দত্ত, জোন চেয়ারপার্সন লায়ন ওহিদ ইসলাম সিকদার, ডিসিসি লায়ন পার্থ ভট্টাচার্য, লায়ন মোঃ মাহমুদুল হাসান, লায়ন মেরিনার মাষ্টার মোঃ নুরু শফি, জনাব মোঃ আনিসুর রহমান সিকদার সহ স্থানীয় বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
