শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

এদেশকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে

মহাসপ্তমীতে চট্টগ্রামের বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সর্বজনীন অনুষ্ঠান। নানানভাবে মানুষ এই আয়োজনের সাথে যুক্ত। যিনি মিষ্টান্ন তৈরি করেন তিনি যেমন যুক্ত আছেন, যিনি কাপড় তৈরি করেন তিনিও এই আয়োজনের সাথে যুক্ত।

আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে সুন্দর করে বানাতে পারি। এটা ছাড়া আর কোন দেশ নেই। এটাকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। সমৃদ্ধ করতে হবে। সুখী করতে হবে। এখানকার আইনশৃঙ্খলা, এখানকার প্রশাসন সবকিছু আমাদের নিজস্ব।

এরা কেউ বিদেশ থেকে আসেনি। আগে এরা স্বাধীনভাবে কাজ করতে পারতো না। এখন তারা সকল ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বহুকাল ধরে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিরেশে পূজা উদযাপন করে আসছি। এই ধারা অব্যাহত রাখতে হবে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে আছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) মহাসপ্তমীতে মিরসরাই উপজেলার খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি, মিরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়ি সর্বজনীন দুর্গা পূজামন্ডপ, সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা সর্বজনীন পূজামণ্ডপ ও বড় বাড়ি সর্বজনীন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনকালে এই কথাগুলো বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাবেক সচিব অমলেন্দু মুখার্জী, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া আক্তার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল ইসলাম, সীতাকুণ্ড সার্কেলের এএসপি লাবিব আবদুল্লাহ, মিরসরাই সার্কেলের এএসপি মো. নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইন চার্জ আতিকুর রহমান মজুমদার, সীতাকুণ্ড থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো. আলমগীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্ম-সাধারণ বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মোহন দে, সীতাকুণ্ড উপজেলার সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সীতাকুণ্ড পৌরসভার সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, সাধারণ সম্পাদক কাকন চন্দ্র দাশ সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত