রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপোলিটন, লিজেন্ড ও ইউনাইটেড স্টার কর্তৃক

শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন, ডায়াবেটিসসহ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার ও বহুমুখী সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক

গতকাল ৪ঠা অক্টবর শনিবার সকাল ১০ টা থেকে ফোজদারহাট সলিমপুর সিডিএ হজরত উমর (র ) মডেল মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপোলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স এর যৌথ উদ্যোগে অক্টবর সেবা মাস -২০২৫ উপলক্ষে বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫- বি ৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জি এস টি কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী,সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মনোয়ারা বেগম। আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, লায়ন অঞ্জন শেখর দাস, জেডসি কনসার্ন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন লায়ন ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন এনায়েত হোসেন, লায়ন নুরুল আবসার আজাদ সহ আরো অনেকে। এই আয়োজনে শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও যত্নের উপর সেমিনার পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ড: মুকুল চন্দ্র নাথ। ডায়াবেটিস, ভিশন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে সেমিনার পরিচালনা করেন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী। এছাড়া ডিজি কল “একতাতে সমৃদ্ধি ” এর উপর রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিচারক ছিলেন লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ইফতেখারুল আলম।। এই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ফলাফল ঘোষণা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী এবং প্লাস্টিক বিরোধী প্রচারণা ও পরিচালনা করেন।

উল্লেখ্য যে উক্ত মাদ্রাসায় প্রায় ৩০০ জনের ডায়বেটিস পরীক্ষা করা হয় এবং ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, নাস্তা বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও সেমিনারে আসা অভিভাবকদের জন্য ও নাস্তার বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধিসহ ৫টি গাছের চারা লাগানো হয়।

উক্ত প্রোগ্রাম পরিচালনায় সেচ্ছাসেবী হিসেবে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর লিও বৃন্দ এবং মাদ্রাসার শিক্ষকগন সেবা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পঠিত