গত ৫ অক্টোবর রোজ রবিবার বাদে মাগরিব মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং দায়রা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও মহান ২৬ আশ্বিন হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ).’র প্র-পৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে পবিত্র গিয়ারভী শরিফ ও দরসে তাসাওউফ মাহফিল মাওলানা রবিউল হকের সঞ্চালনায় আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা আলি আজম রিজবী, উপাধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা তাকরিম উদ্দিন, মাওলানা কায়সার উদ্দিন, মাওলানা আরমান উদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা মোহাম্মদ আলি, মাওলানা হাফেজ ওসমান, হাফেজ মোহাম্মদ আলি, সাহাবুদ্দিন সওদাগর, জালাল উদ্দিন চৌধুরী, বরুণ কুমার আচার্য, ইসাকুর রহমান ভুট্টু, শ্যামল নন্দী, আজম, রাশেদ, ইউসুফ, ইউনুস মাসুদ, মনসুর, হাসান চৌধুরী, সাকিব, জাবেদ, তুষার, সিহাবসহ উত্তর ধুরুং দায়রা শাখার সকল সদস্য ও এলাকার মুরুব্বিগণ।
